তেহরান ও বৈরুতে ইসরায়েলের হামলা

fec-image

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ দাবি করেছে যে তারা ইরানের রাজধানী তেহরান এবং লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে তাদের পক্ষে থেকে বলা হয়েছে, “আইডিএফ বর্তমানে তেহরান ও বৈরুতে সামরিক লক্ষ্যবস্তুর ওপর সমন্বিত লক্ষ্যভিত্তিক হামলা পরিচালনা করছে”।

এই হামলা আসে আইডিএফ বৈরুতের দক্ষিণাঞ্চলসহ ডজনখানেক গ্রামে বসবাসকারী মানুষদের উদ্দেশে ‘জরুরি সতর্কতা’ জারি করে সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানানোর প্রায় এক ঘণ্টা পর।

আইডিএফ জানিয়েছিল, তারা হেজবুল্লাহর কমান্ড সেন্টার ও মজুতঘরগুলোকে লক্ষ্য করছে।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইরান, ইসরায়েল, যুদ্ধ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন