ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুতুবদিয়ায় যৌথ বাহিনীর মহড়া

fec-image

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ‌ভোট কে সামনে রেখে কক্সবাজারের কুতুবদিয়ায় যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২৮ জানুয়ারী ) সকালে কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মহড়াটি কৈয়ার বিল ইউনিয়ন প‌রিষদ পর্যন্ত গি‌য়ে পুনরায় মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে এসে শেষ হয়।

মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং ভোটারদের মধ্যে আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করার বার্তা দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ কার্যক্রম অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কোস্ট গার্ড, নৌ বাহিনী, পুলিশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন