ত্রয়োদশ সংসদ নির্বাচনে জনসংহতি সমিতি অংশ নিবে: ঊষাতন তালুকদার

fec-image

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সিনিয়র সহ সভাপতি ঊষাতন তালুকদার বলেছেন, যদি ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে নির্বাচনে জনসংহতি সমিতি অংশ নিবে। রাঙামাটির জিমনেসিয়াম প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, রাঙ্গামাটি জেলা কমিটির আয়োজনে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর উপলক্ষে আয়োজিত গণসমাবেশে নির্বাচনে অংশ নেয়ার এ ঘোষণা দেন।

পার্বত্য শান্তিচুক্তি সম্পর্কে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিল চাই বললেই চুক্তি বাতিল হয়ে যায় না। যারা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিলের দাবি করছেন তারা কি বুঝেন এতে কি হবে? পার্বত্য চুক্তি বতিল হওয়া মানে ৯৭ সালের পূর্বে ফিরে যাওয়া। যদি পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান করতে চান তাহলে পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়ন করতে হবে।

তিনি আরো বলেন, চুক্তি স্বাক্ষরের পর ২৮ বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু চুক্তি বাস্তবায়নে কোনও সরকারই আন্তরিকতা নিয়ে এগিয়ে আসেনি। চুক্তি যেমন করেছি, বাস্তবায়ন করেই ছাড়বো। ৫টি সরকার চলে গেলেও চুক্তির মৌলিক ধারাসহ দুই-তৃতীয়াংশ ধারা অবাস্তবায়িত রয়ে গেছে।

সাবেক এই সংসদ সদস্য বলেন, অনেকই বলেন, আমরা নাকি ভালো ভালো অস্ত্র জমা দিই নাই, আমি বলতে পারি আমরা একটিও বুলেট রেখে আসিনি। এখন যে পাহাড়ে অস্ত্র ও চাঁদাবাজি হচ্ছে এর দায় সরকারের। চুক্তি পরবর্তী যেসব সশস্ত্র সংগঠন গড়ে উঠেছে, তার দায়ভার সরকারের। পাহাড়ের মানুষ সহজ, সরল শান্তিপ্রিয় মানুষ, তারা লড়াই করে, যুদ্ধ করে সরকারকে চুক্তি করতে বাধ্য করেছে, কাজেই এরা কয়েক লাখ মানুষ হলেও এদের অবজ্ঞা, উপেক্ষা করা সম্ভব নয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙ্গামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন