থাইল্যান্ডে সবাই আমাকে ‘বাংলাদেশ’ নামে ডাকছে : মিথিলা


থাইল্যান্ডের ফুকেটে চলছে সৌন্দর্যের উৎসব। সেখানে সাগরের নীল জলে সূর্যের আলোর ঝলমলে আবহে চলছে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর প্রতিযোগিতা। তাদের ভিড়ের মাঝে আত্মবিশ্বাসী হাসি নিয়ে হাঁটছেন বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা।
তিনি বলেন, অসম্ভব ভালো লাগাটাই তো স্বাভাবিক। আমার কাছে স্বপ্নের মতো লাগছে। গর্বিত লাগছে খুবই। বিদেশে বাংলাদেশকে উপস্থাপন করার এমন সুযোগ কার না ভালো লাগবে বলুন। এখানে এসে আমি দেশের মানুষের ভালোবাসায় আরও বিস্মিত হয়েছি। এত এত মানুষ আমাকে শুভ কামনা জানাচ্ছে। ভোট করছে; যা আমাকে নতুনভাবে দেশকে নিয়ে ভাবার সুযোগ করে দিয়েছে। নতুন করে দেশের মানুষের জন্য কিছু করার প্রেরণা দিচ্ছে। আমি জাস্ট কেঁদে ফেলেছিলাম! এত মানুষ যে আমাকে, আমাদের দেশকে ভালোবাসে– এটা কতটা যে আমাকে আবেগি করেছে তা ভাষায় বোঝাতে পারব না। আমি বাংলাদেশের প্রতিটি মানুষ, ভাই-বোন, সাংবাদিক, ইনফ্লুয়েন্সার, সহকর্মী– সবাইকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই। এই ভালোবাসার দাম যেন রাখতে পারি।
















