parbattanews

থানচিতে গাছ থেকে পড়ে কাঠুরিয়ার মৃত্যু

মোঃ হুমায়ুন ২৭ পিতা নাজিম উদ্দিন গ্রাম হরিনা রাস্তা মাথা থানা পেকুয়া ,চকরিয়া কক্সবাজার। তিনি গত ১৫ দিন আগে ছেলে মেয়ে পরিবারের পেটের তাড়নায় কাঠ কাটতে থানচি উপজেলা রেমাক্রী ইউনিয়নের দুর্গম দলিয়ান হেডম্যান পাড়া গিয়ে ১০-১৫ জনে একটি কাঠুরিয়া দলের সাথে কাঠ কাঠছিল । কিন্তু দুর্ভাগা তাকে বাড়িতে লাশ হয়ে ফিরতে হলো।

বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় দলিয়ান পাড়া লালরাং বম এর কাঠ বাগানে গাছ কাটার সময়
অসতর্কতা অবস্থায় গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়। অপর কাঠুরিয়া তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসার পথে সে মারা যায়।

কর্তব্যরত চিকিৎসক ডা: মজ্ঞুরুল আলম বলেন, হাসপাতালে না পৌছার আগেই তিনি মারা গেছেন। থানচি থানা একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া রয়েছে বলে অফিসার ইনচার্জ মোঃ সাইফুদ্দিন আনোয়ার জানান। থানচি বাসিন্দা ও কাঠ ব্যবসায়ী এমংউ মারমা জানান, ১৫ দিন আগেই ১০-১৫ জনে একটি গ্রুপ দলিয়ান পাড়া গাছ কাটার জন্য কাঠুরিয়াদের নিয়ে যাওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান।

Exit mobile version