থানচিতে সাচিংপ্রু জেরীর নির্বাচনী পথসভা ও গণসংযোগ


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী বলেছেন, ‘দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করে রাষ্ট্রের কাঠামো সংস্কার করতে বিএনপির হাতকে শক্তিশালী করতে হবে। রাষ্ট্র মেরামতে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই। নির্বাচিত হলে থানচি বলিপাড়া সহ পর্যটন বিকাশের উন্নয়নসহ প্রত্যন্ত অঞ্চলে সকল জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়নের কাজ করব।’
শনিবার ২২নভেম্বর সকালে থানচির বলিবাজার বাজার শেডে এক পথসভা ও গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
এ সময় জেলা বিএনপির সিনিয়র নেতা অধ্যাপক ওসমান গনি, সাচপ্রু মারমা, ম্রো সম্প্রদায়ের নেতা খামলাই ম্রো, আব্দুল মাবুদ, জাহাঙ্গীর আলম, মংশৈম্রাই মারমাসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

















