থানচিতে স্কুলশিক্ষক শাহদাৎ হোসেনের অশ্রুসিক্ত বিদায়

fec-image

শিক্ষার্থীদের ভালোবাসায় অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা পেয়ে শিক্ষকতা জীবনের ইতি টানলেন বান্দরবানের থানচি উপজেলার সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু শাহদাৎ হোসেন। বৃহস্পতিবার ১৩ নভেম্বর সকালে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এই শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে কান্নায় ভেঙে পড়েন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

শাহদাৎ হোসেন শিক্ষককতা জীবনের ১৭ বছরই থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন। পাঠদান ও ব্যক্তিগত আচার-ব্যবহার দিয়ে তিনি সবার মন জয় করতে সক্ষম হন। যার প্রতিফল দেখা যায় বিদায় সংবর্ধনায়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক নূর মোহাম্মাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মনির হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানচি প্রেসক্লাবের সভাপতি অনুপম মারমা, বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গনি, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা, সহকারী প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া। বিদায়ী সহকারী শিক্ষক শাহদাৎ হোসেন ও তাঁর সহকর্মী শিক্ষক মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

এ সময় শাহদাৎ হোসেনকে তার সাবেক ছাত্রবৃন্দ থানচি কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীরা ফুল, ক্রেস্ট ও উপহার সামগ্রি তুলে দেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচি, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন