দিঘীনালা প্রতিনিধি:
দিঘীনালা উপজেলার রশিক নগর দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার দিঘীনালা-লংগদু সড়কে প্রায় এক ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষকসহ দুই শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে রশিক নগর দাখিল মাদ্রাসার সুপার আজিজ উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সেকায়েপ কর্মকর্তা শরফুল ইসলাম, সহকারী শিক্ষক আনিসুর রহমান, ফয়জুল করিম ও মামুনুর রশিদ প্রমূখ।
