parbattanews

দিঘীনালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটির আনুষ্ঠানিক ঘোষণা

CIMG5921

 ২৩আগষ্ট খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কমিটির সম্মেলন পরবর্তী আনুষ্ঠানিক ঘোষনা হয়৷ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু সুকুমার দাশ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভুইয়া বলেন, আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আওয়ামীলীগ সরকারের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো৷  আজ আমরা স্বেচ্ছাসেবক দলের ত্যাগী, নির্যাতিত  পরিশ্রমী নেতা কর্মীদেরকে নিয়ে কমিটি গঠন করেছি৷  যারা দেশের জন্য, দলের জন্য, এবং জনগনের জন্য কাজ করে যাবে তারা তাদের নিদিষ্ঠ লক্ষ্যে পৌঁচাতে পারবে৷  তাই সংগঠনকে শক্তিশালী ও সংগঠনের কার্যক্রমকে গতিশীল করে সবাইকে  তাদের নিজ নিজ অবস্থান থেকে আগামী দিনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের আন্দোলন সহ আগামী নির্বাচনে বিএনপিকে বিজয় করবেন৷ সকল আন্দোলন সংগ্রামে অংশ গ্রহনের জন্য প্রস্তুত থাকতে তিনি সবাইকে আহ্বান জানান৷

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সভাপতি বাবু প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি বাবু মনিন্দ্র লাল ত্রিপুরা, সহ-সাংগঠনিক সম্পাদক এম.এন আবসার, সহ-দপ্তর সম্পাদক আবু তালেব, জেলা সেচ্ছাসেবদলের সভাপতি এস.এম আবু তাহের, জেলা ছাত্রদলের সভাপতি কামাল উদ্দিন দিপ্ত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন পাটোয়ারী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল প্রমুখ। বিজ্ঞপ্তি

 

Exit mobile version