দীঘিনালা উপজেলায় ইয়াবা সেবনের অভিযোগে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আটক যুবকের নাম মো. ফারুক হোসেন (৩২)। সে উপজেলার উত্তর মিলনপুর গ্রামের আবদুল খালেকের ছেলে।
রবিবার (১৪ জুন) বিকেলে উপজেলার মাইনী সেতু সংলগ্ন তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও দীঘিনালা থানা পুলিশ। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় মো. ফারুক হোসেন (৩২) কে আটক করা হয়|
পরে ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আদালত মাদক সেবনের দায়ে তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
