দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ৬ লাখ টাকার কাঠ জব্দ


দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বেতছড়ি আর্মি ক্যাম্পের চেকপোস্টে দুটি চান্দের গাড়ি তল্লাশি করে এসব কাঠ জব্দ করা হয়, যার বাজারদর প্রায় ৬ লাখ ২৬ হাজার ৪০০ টাকা।
জানা যায়, বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করা কাঠ দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের হাজাছড়া এলাকা হয়ে পাচারের উদ্দেশ্যে খাগড়াছড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বেতছড়ি আর্মি ক্যাম্পের চেকপোস্টে ক্যাপ্টেন হাসনাইন আলভির নির্দেশনায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ কামাল হোসেনের নেতৃত্বে চান্দের গাড়িতে তল্লাশি চালানো হয়।
এ সময় চান্দের গাড়িতে থাকা ১৩৫ পিস অবৈধ গোদা কাঠ জব্দ করা হয়, যার পরিমাণ ১৭৪ ঘনফুট এবং বাজারদর প্রায় ৬ লাখ ২৬ হাজার ৪০০ টাকা।
পরবর্তীতে জব্দকৃত কাঠ মেরু রেঞ্জের ডেপুটি রেঞ্জার মোঃ জাফর উল্লাহর নিকট হস্তান্তর করা হয়।

















