parbattanews

দীঘিনালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বিভিন্ন সংগঠন

Dighinala picture 07-01-2016

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালা উপজেলার বেতছড়ি বাজার পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন। প্রত্যেক দোকানপ্লট মালিক এবং ভাড়াটিয়া ব্যবসায়ীদের সহযোগিতা হিসেবে ঢেউটিন ও এক বস্তা হারে চাল প্রদান করা হয়।

বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ঢেউটিন এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘কাশেম এন্ড ব্রাদার্স’ এর পক্ষ থেকে এক বস্তা হারে চাল প্রদান করা হয়। ঢেউটিন ও চাল ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের হাতে তুলে দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক নিউটন মহাজন, এবং প্রচার সম্পাদক মো. ইলিয়াছ চৌধুরী।

উল্লেখ্য গত বুধবার ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বেতছড়ি বাজারে অগ্নিকান্ডের সুত্রপাত হয় এ সময় বাজারের এগারটি দোকান পুড়ে যায়।

Exit mobile version