parbattanews

দীঘিনালায় করোনাভাইরাসে পজেটিভ এরশাদ চাকমা আইসোলেসনে

দীঘিনালায় করোনা ভাইরাসে পজেটিভ এরশাদ চাকমাকে আইসোলেসনে আনা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আইসোলেসন কেন্দ্র হোটেল ইউনিটিতে নিয়ে আসা হয়। এরশাদ চাকমা(৩৫) উপজেলার কামাকোছড়া গ্রামের ব্রিঙ্গরাজ চাকমার ছেলে।

গত ১৮ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে দীঘিনালায় আসেন। তিনি আদমজি অনন্ত ওয়াসিং (সুইটার তৈরি) গার্মেন্টসে চাকরি করতেন।

গত ২২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম বিআইটিআইডিতে পাঠানো হলে ২৯ এপ্রিল করোনা ভাইরাসে পজেটিভ ধরা পড়ে। এর আগে বহিরাগতদের দীঘিনালা জোনের তত্ত্বাবধানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করে।

এদিকে কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হওয়ার সাথে সাথে দীঘিনালা জোন এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় হোটেল ইউনিটিকে আইসোলেশন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়।

দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. তনয় তালুকদার জানান, আইসোলেসনে থাকা ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দীঘিনালা জোনের সহায়তায় চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করা হবে।

Exit mobile version