parbattanews

দীঘিনালায় নেশাগ্রস্ত ছেলের হাতে বাবা খুন

দীঘিনালায় ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে। নিহতের নাম মিন্টু মিয়া(৫১) । উপজেলার জামতলী বাঙ্গালীপাড়া এলাকার মোবারক আলী। ঘটনার পর ছেলে জসিম উদ্দীন জনি পালিয়ে গেছে। পরে ঘটনালস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

জানাযায়, উপজেলার জামতলী বাঙ্গালীপাড়া এলাকায় ছেলে জসিম উদ্দীন জনি তার পিতা মিন্টু মিয়া (৫১) কে এলোপাতাড়ি ধারালো দা দিয়ে কোপায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যায় মিন্টু মিয়া। পরে ঘাতক ছেলে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

এব্যাপার নিহতের পিতা মো. মোবারক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমার ছেলে মিন্টু মিয়া এবং নাতি জসিম উদ্দীন জনি দুজনই মাদকাসক্ত। মাদকাসক্ত হয়ে ঘটনা ঘটে থাকতে পারে।

দীঘিনালা থানার উপ পরিদর্শক (এসআই) শেখ মিল্টন রহমান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত আসামীকে গ্রেফতার করার চেষ্টা চলছে।

Exit mobile version