parbattanews

দীঘিনালায় পিস্তল, গুলিসহ ইউপিডিএফ’র পাঁচ শীর্ষ সন্ত্রাসী আটক

Khagarchari Pic 04
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলার দীঘিনালায় যৌথ বাহিনীর অভিযানে পিস্তল, গুলি ও মাদকসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র(ইউপিডিএফ) পাঁচ শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হচ্ছে, ধর্মজ্যোতি চাকমা(৩৮), প্রজ্ঞান জ্যোতি চাকমা(৫০), বাপ্পী চাকমা (২৭), অনিল চাকমা(৩৮) ও ইউপিডিএফ’র কালেক্টর ইয়াকুব আলী(৪১)।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দীঘিনালা উপজেলার আনন্দ বাজার, বাবুছড়া, তেরাংছড়া, আলমগীর টিলা ও থানা বাজার রোডে অভিযান চালিয়ে এসব সন্ত্রাসীকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ইউএসএ তৈরী একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি এলজি, ১০পিস ইয়াবা, ১৩টি মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ চাঁদা আদায়ের রশিদ এবং অন্যান্য  সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতদের পুলিশে হস্তান্তরের পক্রিয়া চলছে।

Exit mobile version