parbattanews

দীঘিনালায় মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সম্পন্ন

DSC09013 (1)

মো. আল আমিন,দীঘিনালা:
আসছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। প্রতি বছরের ন্যায় এই বছরও যথাযোগ্য মর্যাদায় পালিত হবে দিবসটি। এরই ধারাবাহিকতায় পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দিবসটি উদযাপন উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। দীঘিনালা কেন্দ্রীয় শহীদ মিনার সহ বিভিন্ন স্কুল-কলেজের শহীদ মিনারগুলোর ধোয়ামোছা এবং রং করার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। প্রত্যেকটি শহীদ মিনার প্রস্তুত রয়েছে শহীদদের শ্রদ্ধাভরে স্বরণ করার জন্য। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ পাভেল “পার্বত্য নিউজ” কে জানান, উপজেলা প্রশাসনের পক্ষ হতে   প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ।  দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন টিটু বলেন, ১৬ই ডিসেম্বর উপলক্ষে দীঘিনালা নিরাপত্তার বেষ্টনীর মধ্য দিয়ে দিবসটি পালিত হবে।

এছাড়াও প্রধান দুই রাজনৈতিক দলের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ পাভেল, এতে মহান বিজয় দিবস উদযাপনের সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, সাংবাদিক, এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ।

Exit mobile version