
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলা ঈদগাহ বাজারের দু’টি দোকান থেকে ২ লক্ষ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় অভিযুক্ত ২ ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানাও করা হয়।
শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঈদগাহ বাজারে এ অভিযান চালান নিবার্হী ম্যাজিষ্ট্রেট ফাহমিদা মোস্তাফা। অভিযানে নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে জামাল ষ্টোরের মালিককে ৩০ হাজার এবং তৌহিদ ষ্টোরের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নিবার্হী ম্যাজিষ্ট্রেটের সাথে ছিল পরিবেশ অধিদপ্তরের পরিচালক সরদার শরিফুল ইসলামের নেতৃত্বে কয়েকজন কর্মকর্তা ও আনসার সদস্য।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নিবার্হী ম্যাজিষ্ট্রেট ফাহমিদা মোস্তাফা।