parbattanews

দুই সপ্তাহ মাঠের বাইরে নেইমার, বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে বড় ধাক্কা

ছবি সংগৃহীত।

২০২৬ ফিফা বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল। ডান পায়ের কাফ ইনজুরির কারণে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে দলের তারকা ফরোয়ার্ড নেইমারকে।

বৃহস্পতিবার (২৮ মে) ব্রাজিল দলের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমার জানান, নেইমারের ডান পায়ের কাফে ‘গ্রেড-টু’ চোট ধরা পড়েছে। পুরোপুরি সেরে উঠতে তার কয়েক সপ্তাহ সময় লাগবে। ফলে বিশ্বকাপের আগে ব্রাজিলের বাকি প্রস্তুতি ম্যাচগুলোতে খেলা হচ্ছে না এই তারকার।

নেইমারের চোটে বড় ধাক্কা খেয়েছে কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনা। আগামী ৩১ মে পানামা এবং ৬ জুন মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ—দুইটিতেই মাঠের বাইরে থাকতে হবে সান্তোসের এই ফরোয়ার্ডকে।

এদিকে আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও নেইমারের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তার শারীরিক অবস্থার উন্নতির ওপরই নির্ভর করছে প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন কি না।

পরিস্থিতির গুরুত্ব বোঝাতে চিকিৎসক রদ্রিগো লাসমার বলেন, “এটি সাধারণ কোনো ফোলা বা ছোটখাটো চোট নয়।”

Exit mobile version