দুর্গম কেন্দ্র থেকে হেলিকপ্টারে করে ফিরছে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা

fec-image

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা ও সাজেকের দুর্গম ৬টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে উপজেলা সদরে ফিরছে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা। শনিবার সকাল ১১ ঘটিকা থেকে ২৭ বিজিবি মারিশ্যা জোনের হেলিপোর্টে কর্মকর্তা ও ভোটের সরঞ্জাম বহনকারী প্রথম হেলিকপ্টার অবতরণ করে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমেনা মারজান উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দায়িত্বশীল সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

এসব দুর্গম পাহাড়ি এলাকায় কোন ধরনের সংঘাত সংঘর্ষ ছাড়াই ১২ ফেব্রুয়ারি একটি অবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদে রাঙামাটি আসনে বাঘাইছড়ি উপজেলায় ৮১ হাজার ৩৪৪ টি ভোটার। উপজেলায় ৬টি হেলিসর্টি কেন্দ্র সহ মোট ৩৯টি ভোট কেন্দ্রের ১৬০টি বুথে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এতে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাঘাইছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন