parbattanews

দুর্গাপূজায় নিরাপত্তায় সতর্ক থাকবে সেনাবা‌হিনী : মাটিরাঙ্গা জোন কমান্ডার

১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনে অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান, পিএসসি ব‌লে‌ছেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র ক‌রে এলাকার সা‌র্বিক নিরাপত্তায়, আনসার, পু‌লিশের পাশাপা‌শি থাক‌বে সেনাবাহিনী। এসময় এলাকার শা‌ন্তি শৃঙ্খলা রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখ‌তে সক‌লের সহ‌যো‌গিতা কামনা ক‌রেন তি‌নি।

বৃহস্পতিবার (২৬‌ সে‌প্টেম্বর ) সকা‌ল সা‌ড়ে ১০টার দি‌কে মাটিরাঙ্গা জোনের সম্মেলন কক্ষে অনু‌ষ্টিত মাসিক নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

সম্প্রতি পাহা‌ড়ে সাম্প্রদা‌য়িক সহিংসতার কথা উ‌ল্লেখ করে ‌জোন কমান্ডার ব‌লেন, সেনাবা‌হিনী দে‌শের এক‌টি স্তম্ভ। পাহা‌ড়ে এক‌টি ইস‌্যু‌কে কেন্দ্র ক‌রে পাহা‌ড়ি বা বাঙ্গালীরা য‌দি ‌সেনাবা‌হিনী‌কে বিতর্কিত করার চিন্তা ক‌রে, তাহ‌লে ‌দিন শে‌ষে কিন্তু রাষ্ট্রই ক্ষ‌তিগ্রস্ত হ‌বে। সোসাই‌টিকে ভা‌লো রাখার দা‌য়িত্ব আম‌দের সবার। গুজবে কান দি‌য়ে বিভ্রা‌ন্তি না ছ‌ড়ি‌য়ে স‌ঠিক তথ‌্য দি‌য়ে সেনাবা‌হিনী‌কে সহ‌যোগিতা করার আহ্বান জনান‌ তি‌নি।

এসময় মা‌টিরাঙ্গা উপ‌জেলা বিএন‌পি সাধারণ সম্পাদক ব‌দিউল আলম ব‌দি, পৌর বিএন‌পি সভপ‌তি শাহ জালাল কাজল,জামায়া‌তে ইসলামী সাধারণ সম্পাদক আব্দুল জ‌লিল, মা‌টিরাঙ্গা উপ‌জেলা স্বাস্থ‌্য ক‌মপ্লেক্স আবা‌সিক অফিসার ডা. মিলটন ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন

পার্বত‌্যাঞ্চ‌লের সাম্প্রদা‌য়িক স‌হিংসতার কথা উল্লেখ ক‌রে বক্তারা ব‌লেন, পাহা‌ড়ের উপজা‌তি সন্ত্রাসী‌দের ‌নির্যাত‌নে পাহা‌ড়ি-বাঙ্গালী কেউ শা‌ন্তি‌তে নাই। সন্ত্রাসী কর্মকাণ্ডম, গুম, খুন, হত‌্যা ও চাঁদাবা‌জি রো‌ধে এবং শা‌ন্তি ফি‌রি‌য়ে আন‌তে পার্বত‌্যাঞ্চল থেকে প্রত‌্যাহার কৃত ‌সেনা ক‌্যাম্প পুন:স্থাপ‌নের দা‌বি জানান বক্তারা।

এসময় সরকারি-বেসরকারিরী প্রতিষ্ঠা‌ন, পদস্থ সেনাবা‌হিনীর কর্মকর্ত ও বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক, সামা‌জি ,পেশাজী‌বী সংগঠ‌নের নেতৃবৃন্দ ও হেডম‌্যান করবারি উপ‌স্থিত ছি‌লেন।

Exit mobile version