parbattanews

দুর্গাপূজা উপলক্ষে বাঘাইছড়িতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী।

রোববার (৬ অক্টোবর) সকালে পূজামন্ডপ উদযাপন কমিটির নিকট নগদ অর্থ সহায়তা তুলে দেন বাঘাইহাট জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খায়রুল আমিন, পিএসসি।

এদিন সাজেক ইউনিয়নে ২টি ও বঙ্গলতলী ইউনিয়নে ১টি মোট তিনটি পূজা মণ্ডপের কমিটির সাথে পূজা সুন্দরভাবে পরিচালনার জন্য ৬ ইস্ট বেঙ্গল, বাঘাইহাট জোন কর্তৃক একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সময় বাঘাইহাট ৬নং আদর্শ পাড়া শ্রী শ্রী বাঘাইহাট কৃষ্ণ মন্দিরের সভাপতি বাসু দে, মাসালং এলাকার শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম মন্দিরের সভাপতি শ্রী পূর্নধর ত্রিপুরা এবং করেঙ্গাতলী এলাকায় শ্রী শ্রী হরি মন্দিরের সভাপতি উৎফল তালুকদারের নিকট আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়াও কিছু স্থানীয়দের বাঘাইহাট জোন কর্তৃক আর্থিক অনুদান প্রদান করা হয়।

নগদ অর্থ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন, শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটি এবং স্থানীয় ব্যক্তিবর্গ |

Exit mobile version