দেশে ফিরে প্রথমবার গুলশান কার্যালয়ে তারেক রহমান


দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তনের পর আজ প্রথমবারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের উপস্থিত হন।
এর আগে বিএনপির মিডিয়া সেল থেকে এ কর্মসূচির কথা জানানো হয়।
এ সময় তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির শীর্ষ নেতারা। বিএনপির সিনিয়র ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা ও এই সময় উপস্থিত ছিলেন।
গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এবারই প্রথম তিনি সরাসরি দলের কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রমে অংশ নিয়েছেন।
এদিকে রবিবার সকালে বিএনপির মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবেন। তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। রবিবার বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী অফিস সেগুনবাগিচা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

















