দোয়া মাহফিল ছাড়া খাগড়াছড়িতে বিএনপির সকল কার্যক্রম স্থগিত


খালেদা জিয়ার সুস্থতায় দোয়া, মিলাদ মাহফিল ছাড়া সব ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ স্থগিত করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি।
মঙ্গলবার (১ ডিসেম্বর) খাগড়াছড়ি জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক নিপু আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন। তার এই সংকটময় অবস্থায় দোয়া, সহমর্মিতায় ও সমর্থন জানানোতে খাগড়াছড়ির সব নাগরিকের প্রতি জেলা বিএনপির আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী খালেদা জিয়া সুস্থ না হওয়া পর্যন্ত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন সমূহের সকল রাজনৈতিক কর্মসূচি স্থগিত করা হলো।
বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল, কুরআনখানি, ও ইবাদতমূলক কার্যক্রম চলমান থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

















