ধানের শীষের প্রচারণা করায় চাকরিচ্যুত মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

fec-image

নওগাঁয় বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে চাকরিচ্যুত মুয়াজ্জিন আল আমীন চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর তারেক রহমানের নির্দেশে এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নওগাঁয় আল আমীন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনের একটি প্রতিনিধিদল।

এ সময় আমরা বিএনপি পরিবারের সদস্যসচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন) তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং আগামী দুই মাসের অগ্রিম বেতনসহ ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

সাক্ষাতে সংগঠনের সদস্য শাহাদত হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রওনক ইসলাম রওনকসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন