parbattanews

নতুন পরিচয়ে কুনাল

কুনাল

বিনোদন রিপোর্ট: সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল গানের বাইরে উপস্থাপনা, নাটক, সিনেমায় অভিনয় করেছেন। তবে এবার তিনি নতুন পরিচয়ে আসছেন। নির্মাতার খাতায় নাম লেখালেন তিনি। ৮ মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান পরিচালনা করতে যাচ্ছেন শিল্পী কোনাল। বর্তমানে এর প্রাথমিক কাজ চলছে। এখনও নাম চূড়ান্ত হয়নি।
এছাড়া তিনি পঞ্চ কবির গান নিয়ে একটি অ্যালবাম সাজাচ্ছেন। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অতুলপ্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায় ও রজনীকান্ত সেনের গানে কণ্ঠ দেবেন কোনাল।
অনুষ্ঠান পরিচালনা সম্পর্কে কোনাল বলেন, ‘সব মাধ্যমেই কাজ করতে চাই। পরিচালনাটা বাকি ছিল সেটাও করছি। আমি চেষ্টা করব মানসম্পন্ন একটি অনুষ্ঠান উপহার দিতে। আশা করি এটি সবার ভালো লাগবে।’  

Exit mobile version