কর্পোরেট ডেস্ক:
বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীরা যেন আরো সহজে স্যামসাং এর অত্যাধুনিক স্মার্টফোনগুলো কিনতে পারে সেজন্য নতুন বছর উপলক্ষে স্যামসাং মোবাইল বাংলাদেশ নিয়ে এসেছে অসাধারন একটি অফার। গ্যালাক্সি এস৫, গ্যালাক্সি অ্যালফা এবং গ্যালাক্সি নোট ৪ এর মতো অসাধারন ডিভাইসগুলো এখন বিশেষ ডিসকাউন্টের মাধ্যমে কিনতে পারবেন ।
যেকোন স্যামসাং স্টোরে গ্যালাক্সি এস৫, গ্যালাক্সি অ্যালফা এবং গ্যালাক্সি নোট ৪ কেনার সময় এখন গ্রাহকদের জন্য ১৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক পাওয়ার সুযোগ থাকছে। আর এই তিনটি হ্যান্ডসেট কিনলে গ্রাহকদের জন্য ন্যূনতম ৫০০০ টাকার ক্যাশব্যাক তো থাকছেই।
বাজারে গ্যালাক্সি এস৫ এর বর্তমান মূল্য ৬০,০০০ টাকা, গ্যালাক্সি অ্যালফা এর মূল্য ৬৫,০০০ টাকা এবং গ্যালাক্সি নোট ৪ এর মূল্য ৮০,০০০। এই অসাধারণ ক্যাশ ব্যাক অফারের মাধ্যমে গ্রাহকেরা এই অসাধারণ ডিভাইসগুলো যথাক্রমে ন্যূনতম ৪৫,০০০ টাকা, ৫০,০০০ টাকা এবং ৬৫,০০০ টাকায় কিনতে পারবেন।
বিস্তারিত জানতে কল করুন ০৯৬১২-৩০০-৩০০ নম্বরে অথবা ঘুরে আসুন নিকটস্থ যে কোন স্যামসাং স্টোর।
