parbattanews

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাল বিএনপি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো বার্তার প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি।

বিএনপি তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে ভারতীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে লিখেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করায় ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তার সুচিন্তিত বার্তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। বিএনপি এই সদিচ্ছার নিদর্শন এবং সমর্থন প্রদানের প্রস্তুতির প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।

সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স-এ’ নরেদ্র মোদি উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেন।মোদি তার পোস্টে বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে পেরে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বাংলাদেশের গণজীবনে বহু বছর গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। ভারত যেকোনোভাবে সম্ভব সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

Exit mobile version