নরেন্দ্র মোদির শোকবার্তা পৌঁছে দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে ভারত।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে শোকবার্তা হস্তান্তর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
বিএনপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানে যোগ দিতে দুপুর পৌনে ১২টার দিকে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন জয়শঙ্কর।
আজ দুপুর ৩টায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। তবে তার আগে সকাল থেকে সংসদ এলাকায় জনস্রোত নামে। দুপুর ১টা নাগাদ পুরো সংসদ এলাকা, মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে আশপাশ কানায় কানায় ভরে যায়।
ঘটনাপ্রবাহ: তারেক রহমান, ভারত, শোকবার্তা
Facebook Comment

















