নাইক্ষ্যংছড়িতে অবৈধ ৭ করাতকলে অভিযান, জরিমানা

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে অবৈধ করাতকলে অভিযান চালিয়ে ৭টি অবৈধ করাতকলের মালিকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ের বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু। এই সময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তানভীর খলিলসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে ৭টি করাতকলের লাইসেন্স ও কাগজপত্র দেখাতে না পারায় কবির আহমদ ৩ হাজার টাকা, সুগত বড়ুয়া ৫ হাজার টাকা, রহিম উদ্দিন ২ হাজার টাকা, গফুর ২ হাজার টাকা, আব্দুল হামিদ ৫ হাজার টাকা জরিমানা সহ মোট ২৩ হাজার টাকা জরিমানা করার হয় এবং প্রায় ১০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু জানান, অবৈধ করাতকলের বিরুদ্ধে উপজেলায় এমন অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন