নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

fec-image

নাইক্ষ্যংছড়িতে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা- গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে “আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২৫ পালিত হয়েছে ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী,থানার ওসি আব্দুল বাতেন মৃধা, নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাঈনুদ্দিন খালেদ, কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম বিএসসি ইঞ্জিনিয়ার,জামায়াত ইসলামীর নেতা রফিক আহমদ, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও বিএনপি নেতা মো:ইউনুছ, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আবদুর রশিদ, এনসিপি নেতা নুরুল কাশেম ও প্রেস ক্লাবের সিনিয়র সদস্য জয়নাল আবেদীন টুক্কু সহ বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাঈনুদ্দিন খালেদ।

আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন থানার ওসি আব্দুল বাতেন মৃধা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম বিএসসি ইঞ্জিনিয়ার।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন