নাইক্ষ্যংছড়িতে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহন

fec-image
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ টি ইউনিয়নের ২৬ টি কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ দিকে শুরু হওয়া ভোট গ্রহন অনুষ্ঠানের কেন্দ্র গুলুতে  এখনও পর্যন্ত ভোট গ্রহন চলছে।
কোন ধরনের অপ্রিতিকর ঘটনা এপর্যন্ত ঘটেনি। প্রতিটি কেন্দ্রে রয়েছে যৌথ বাহিনীর কড়া নিরাপত্তা। পাশাপাশি রয়েছে নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান ইতু জানান, শান্তি পুর্ন পরিবেশে ভোট গ্রহন চলছে। কঠোর নিরাপত্তার মধ্যে ভোট গ্রহন চলছে। কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটেনি।
দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুম সরদার জানান পুলিশের পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্য রয়েছে সেনাবাহিনীর টিম। কোন ধরনের কারচুপির সুযোগ নাই।
উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে ২৪ হাজার ৫ শত ২৬ জন রয়েছে পুরুষ ভোটার আর ২৪ হাজার ৪ শত ৯৯ জন রয়েছে মহিলা ভোটার। সর্বমোট  ভোটার সংখ্যা রয়েছে ৪৯ হাজার ২৫ ভোট।
এ রিপোর্ট পাঠানো  পর্যন্ত কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহন চলমান রয়েছে।
Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি, নির্বাচন, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন