নাইক্ষ্যংছড়িতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী শাহ নুরুদ্দিন দাখিল মাদ্রাসায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) মাদ্রাসার হলরুমে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাদ্রাসার সহকারী শিক্ষক মওলানা জয়নাল আবেদীনের পরিচালনায় মিলাদ মাহফিলে অংশ গ্রহণ করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আবদুর রশীদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা জসিম উদ্দীন, মো. রমজান, মো. আনোয়ারুল হক, জাফর আলম সহ অনেক।
এসময় নেতৃবৃন্দরা বলেন, সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী যিনি স্বৈরাচারের সময় আপোষহীন, কোন ধরনের আপোষ করেনি। দেশের এই ক্রান্তিলগ্নে যার কোন বিকল্প নাই।
মাদ্রাসার সুপার মওলানা নুরুল, হাকিম মিলাদ ও দোয়া মাহফিলে মহান রবের দরবারে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতের করেন।

















