নাইক্ষ্যংছড়িতে পৃথক ঘটনায় শিশু ও যুবকের মৃত্যু

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এদের একজন বিষপানে মারা যায়। অপর জন শিশু পানিভর্তি বালতিতে পড়ে মারা যায়।

ঘটনা দু’টি ঘটেছে মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ও দুপুরে।

প্রথমটি সদর ইউনিয়নে আর দ্বিতীয়টি সোনাইছড়ি ইউনিয়নে পারিবারিক কলহের জেরে যুবক বিষপানে আত্মহত্যা করেছে। মৃত্যু ২টি নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ নিশ্চিত করেছেন।

সুত্র মতে, পানিতে ডুবে মারা যাওয়া শিশু নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা ৫ নং ওয়ার্ডের থোয়াইগ্গা ঝিরি গ্রামে। মৃত শিশুটির নাম আরিফা আক্তার। আরিফার পিতা মুহাম্মদ জাকারিয়া জানান, সকাল ১১টার দিকে বসতঘরের সামনে রাখা পানির বালতি ধরে খেলার সময় বালতির ভেতরে পড়ে যায় । এ সময় শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। পরে মেয়েকে না পেয়ে খুঁজতে গিয়ে আরিফা কে বালতির ভেতরে দেখতে পান তিনি। দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পৃথক ঘটনায়-নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গুনারপাড়ায়। পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যা করা যুবকের নাম আরিফুল (২০)।

সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুল হাসান বলেন,  বিষপানে মৃত্যুবরণকারী আরিফুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসরুরুল হক জানান দু’টি ঘটনার বিষয়েই তিনি অবহিত।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি, বান্দরবান, বিষপান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন