বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ভূমি মেলা সম্মন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলা অডিটোরিয়াম রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা ভূমি অফিসের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এনামুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী,নজরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের প্রশাসক মাহবুবে ইলাহি প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো: এনামুল হক বলেন, বর্তমান সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্পূর্ণ ডিজিটালাইজড ও স্মার্ট করেছে।
এখন মানুষ ঘরে বসেই ই-নামজারি ও খাজনা প্রদান করতে পারছেন।
এই মেলার মূল উদ্দেশ্যই ছিল সাধারণ মানুষকে স্মার্ট ভূমি সেবার সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা।
উক্ত সমাপনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী,হেডম্যান,কারবারি ও গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
