নাইক্ষ্যংছড়িতে সদ্য বিবাহিত স্ত্রী ও যুবকের বিষপান

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের হাজির মাঠ গ্রামে সোমবার (১০ নভেম্বর) সাড়ে ৯ টার দিকে তারেকের সদ্য বিবাহিত ১৯ বছর বয়সী স্ত্রী রীনা আক্তার বিষপান করেন। তাকে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নিয়ে যান স্বজনরা। কী কারণে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালালো সে বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।

এছাড়া উপজেলার দোছড়ি ইউনিয়নের লেবুছড়িতে আরেক জন যুবক বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১০ নভেম্বর) রাত সোয়া ৯ টার দিকে দোছড়ি ইউনিয়নের মুরুংঘোনা গ্রামের নুরুল আসারের ছেলে দিদারুল আলম (২৪) বিষপান করেন। অজ্ঞান অবস্থায় রাত সাড়ে ৯টার পরপর তাকে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো. মাশরুরুল হক জানান, ঘটনা ২টি তিনি শুনেছেন। পুলিশ খোঁজ নিচ্ছেন এবং দ্রুত ব্যবস্থা নেবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন