parbattanews

নাইক্ষ্যংছড়ির ৬ রাবার শ্রমিক অপহরণের মুল হোতা গ্রেপ্ততার

গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী এলাকায় বহুল আলোচিত ৬ জন রাবার শ্রমিক অপহরণ সিন্ডিকেটের মূল হোতা, মাদক মামলায় সাজাপ্রাপ্ত এবং নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলার পলাতক আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

১১ জুলাই কক্সবাজার সদর থানাধীন জানারঘোনা পাওয়ার হাউস এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গত ৩ জুলাই আনুমানিক রাত ৮টা ৩০ মিনিটের সময় বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ২নং বাইশারী ইউপির ৩নং ওয়ার্ডের আলীক্ষ্যংস্থ বড়ইঝিরি নামক স্থানের একটি রাবার বাগান থেকে অস্ত্রধারী দুষ্কৃতিকারীরা ৬ জন রোহিঙ্গা শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে।

পরবর্তীতে অপহৃতদের পরিবারের কাছে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। উক্ত ঘটনায় বান্দরবান নাইক্ষ্যংছড়ি থানায় একটি নিয়মিত অপহরণ মামলা রুজু হয়। ঘটনাটি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হলে র‌্যাব-১৫ এর গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১১ জুলাই বিকেল ৩টার সময় র‌্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন জানারঘোনা পাওয়ার হাউস এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ সিন্ডিকেটের মূল হোতা ও পলাতক আসামি মিজানুর রহমান (২৬) কে মামলা রুজু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন বাইশারী ৭ নং ওয়ার্ডের মৃত আহমদ হোসেনের পুত্র। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version