parbattanews

নাইক্ষ্যংছড়ি থেকে ২ কেজি ক্রিস্টাল মেথ ও ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

১৫ আগস্ট বৃহস্পতিবার রাতে নাইক্ষ্যংছড়ি ফুটের ঝিরি ও নাইট্যংপাড়া এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নাইক্ষ্যংছড়ি রেজুপাড়া সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছে, এমন সংবাদ পেয়ে অভিযানে নামে কক্সবাজার ৩৪ বিজিবি।

অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার ব্যাটালিয়ন অধিনায়ক আব্দুল্লাহ আল মাশরুকীর একটি টিম। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। এসময় ২ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।

তবে মাদক কারবারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

Exit mobile version