নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিদেশী নাগরিক আটক

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ বিদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার ( ৫ নভেম্বর) আনুমানিক  সকাল ১১ টার দিকে ৩৪ বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ন  অধীনস্থ নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ি সীমান্তে এদের আটক করা হয়।

বিজিবি ক্যাম্পের দায়িত্ব পূর্ণ এলাকা বাইশফাড়ী বিজিবির বিশেষ টহল দল কর্তৃক সীমান্ত পিলার-৩৭ হতে আনুমানিক ৪০০ মিটার উত্তর পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে বাইশফাঁড়ি বাজার নামক স্থান হতে ০২ জন দেশী – বিদেশী নাগরিক আটক করা হয়। আটককৃত দুই নাগরিক স্বামী স্ত্রী বলে পরিচয় দিয়েছেন।

আটক ব্যক্তিদের কক্সবাজার জেলা পুলিশের বিশেষ শাখায় হস্তান্তর করা হয়। আটককৃত চাইনিজ নাগরিকের নাম ওয়াং টিয়ানলং তার পাসপোর্ট নং Ek7267262। অন্যজন চন্দ্রিমা ম্রুং গাঢ় (২৮) ময়মনসিংহ।

উক্ত চায়না নাগরিক ডিসেম্বর ২০১৯ সালে প্রথম বাংলাদেশে আগমন করেন। তিনি পেশায় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। যমুনা ফিউচার পার্কে শপিং মলে কাজের সূত্র ধরে পরিচয় এর মাধ্যমে বাংলাদেশি নাগরিক চন্দ্রিমা ম্রুংকে ২৭ মার্চ ২০২২ সালে বিয়ে করেন। বিয়ের পরে বসুন্ধরা ব্লক -আই, রোডে বসবাস করে আসছেন।

তারা সম্প্রতি চীন ও নেপাল ভ্রমণ করেন। বিবাহিত দম্পতি ২ নভেম্বর ২০২৫ তারিখ কক্সবাজার ভ্রমনে এসে  Hotel Oasis সুগন্ধা বীচে অবস্থান করেছিলেন। পাহাড়ি নাগরিকদের জীবনযাত্রা  জানতে উক্ত দম্পতি কক্সবাজার থেকে টেকনাফ হয়ে বাইশফাঁড়ি বাজারে আসেন।

সচেতন মহল জানায়, সীমান্ত এলাকায় প্রতিনিয়ত দেশী- বিদেশি নাগরিক সন্দেহজনক আসা-যাওয়া করছে। এই বিষয়ে গোয়েন্দা নজরদারী বাড়ানো অতীব জরুরি।

এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এর সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি, বান্দরবান, বিদেশী আটক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন