
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১১ ও ৩৪ বিজিবি পৃথক অভিযান চালিয়ে ঔষধ,পার্টস ও সিএনজি ছাড়াও ১৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে। নাইক্ষ্যংছড়ি সীমান্তের ফুলতলী ও তুমব্রু পয়েন্টে এ অভিযান জানান বিজিবি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়ন (বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে দায়িত্ব পালন করে আসছে। তাই উল্লেখযোগ্য পরিমাণ বাংলাদেশি মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। সীমান্তে বিজিবির এ অভিযান অব্যাহত আছে থাকবে।
১১ বিজিবি সূদ্র জানান, তারা ফুলতলী বিওপি, ভালুখাইয়া বিওপি ও ব্যাটালিয়ন সদরের পৃথক টহলদলে এ অভিযান পরিচালনা করেন। এ সময় তারা বিপুল চোরাইপণ্য জব্দ করেন। যার আনুমানিমূল্য ১৫ লাখ ৭১ হাজার ৫০০ টাকার অধিক।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়ন (বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন,বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে দায়িত্ব পালন করে আসছে। এ কারণে প্রচার কালে উল্লেখযোগ্য পরিমাণ বাংলাদেশি মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। সীমান্তে বিজিবির এ অভিযান অব্যাহত আছে থাকবে।
এদিকে ৩৪ বিজিবি সুত্র জানান, শনিবার ( ১৪ নভেম্বর) আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ তুমব্রু বিওপি’র বিশেষ টহল কর্তৃক সীমান্ত পিলার ৩৩ এলাকার অদূরে বাংলাদেশের অভ্যন্তরে টিভি টাওয়ার নামক স্থানে চোরাচালানী বিরোধী অভিযান পরিচালনা করেন তারা। এ সময় টহলদলটি বাংলাদেশী বিভিন্ন প্রকার ঔষধ, সাইকেলের পার্টস এবং ০১টি সিএনজি জব্দ করেন। আটক করেন মোহছেন আলী (২৬) নামে এক ব্যক্তিকে। তিনি পার্শ্ববর্তী হোয়ানক এলাকার আবদুস ছালামের ছেলে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।
