নাইক্ষ্যংছড়ি ১২ লাখ জাল টাকাসহ ১ রোহিঙ্গা আটক

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার কুরিক্ষ্যং এলাকা থেকে ১২ লাখ জাল টাকাসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বার) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মিয়ানমার সীমান্তের দোছড়ি ইউনিয়নের অতিদুর্গম কুরিক্ষ্যং এলাকায় এ ঘটনা ঘটে। যেটি উপজেলা সদর থেকে অন্তত ২৫ কিলোমিটার পাহাড়ি জনপদে।

সুত্র আরো জানায়, গোপন সুত্র খবর পেয়ে থানা পুলিশ অভিযানে বের হয়। তারা চোরাকারবারে ব্যবহারের জন্য জনৈক রোহিঙ্গা টাকা নিয়ে অপেক্ষায় থাকা লোকটির অপেক্ষায় থাকে। তারা জানতে পারে, রোহিঙ্গাটি গভীর রাত হলে চোরাকারবারের যে কোন পণ্য ক্রয় করবে এ জাল টাকা দিয়ে।

এর আগেই পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে জাল টাকা নিয়ে ওঁৎপেতে থাকা লোকটিকে আটক করে। তখন সন্ধ্যা সাড়ে ৭টা।

এদিকে থানার অফিসার ইনচার্জ আবদুল বাতেন মৃধা বলেন, পুলিশের অভিযানে জাল টাকাসহ আটক ব্যক্তির নাম ও বিস্তারিত হাতে আসলেই গণমাধ্যমে জানানো হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন