parbattanews

পার্বত্যাঞ্চল উন্নয়নে ভূমিকা রাখছে সরকার : নাইক্ষ্যংছড়িতে প্রতিমন্ত্রী

montri 1

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের লক্ষমাত্রা অর্জনের জন্য স্থানীয় সরকার ব্যবস্থাকে ঢেলে সাঁজিয়েছেন। দারিদ্র বিমোচনে তৃণমূল জনগোষ্ঠীর আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিতকল্পে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা। পার্বত্যাঞ্চলের উন্নয়নে এ সরকার গণমূখী কার্যক্রম অব্যাহত রেখেছেন।

তিনি বলেন, সরকারের উন্নয়নমূলক কাজের সুফল পেতে হলে জাতিকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সরকারিভাবে প্রদত্ত সুযোগ-সুবিধাসমূহ কাজে লাগিয়ে সকলকে নিজ দায়িত্বে সন্তানদের শিক্ষিত করে তোলার জন্য তিনি বিশেষভাবে আহবান জানান তিনি। এছাড়া তিনি, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিতে চিকিৎসকদের দেশ প্রেমে নিজেকে সামিল করে সেবায় মগ্ন হতে বলেন ।

সরকারী কর্মকর্তা-কর্মচারীদের পার্বত্য এলাকাকে শাস্তিমূলক না ভেবে, প্রধানমন্ত্রীর আস্থাভাজনভেবে কাজ করার আহবান জানান ।

বৃহস্পতিবার সকাল ১১ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলায় পৌছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যার নবনির্মিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন । চার কোটি টাকা বরাদ্ধের এ কাজ উদ্ভোধন করে  দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে বিশ্ব খাদ্য সংস্থার পক্ষে উপজেলার ৫ ইউনিয়নের ১ হাজার জনসাধারনের মাঝে জনপ্রতি ৩ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন ।

নাইক্ষ্যংছড়ির প্রায় ৭০ হাজার মানুষসহ পার্শ্ববর্তী এলাকার জনগণের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালটির রুগ্নদশা দূর করে এর আধুনিকরণের মাধ্যমে যুগপোযোগী চিকিৎসাসেবা নিশ্চিত করা। অবশেষে গণমানুষের সেই দীর্ঘ লালিত স্বপ্ন ও প্রত্যাশা পূরণ হওয়ায় স্থানীয়রা প্রতিমন্ত্রীসহ সরকারের প্রতি সাধুবাধ জানান।

দুপুর ১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমদের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে সমন্বয়  সভায় মিলিত হন। উপজেলা পরিষদের ন্যাস্থ সকল বিভাগের কার্যক্রম, টিআর, কাবিখা প্রকল্পের অগ্রগতি ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা ঘাট, যোগাযোগ ব্যবস্থাসহ সকল উন্নয়ন কাজ দ্রুত শুরু করা হবে বলে তিনি সভায় আশ্বস্থ করেন।

সভা পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাফায়াৎ মুহাম্মদ শাহেদুল ইসলাম ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাব্লিওএফপি’র বাংলাদেশ’র দক্ষিণ-পূর্ব অঞ্চলের প্রতিনিধি সৈয়দ আরেফিন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বেবী, অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, ক্যউচিং চাক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তাহের কোম্পানী, উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী, পাঁচ ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগের উপজেলার নেতৃবৃন্দ, সরকারী বিভাগীয় কর্মকর্তাবৃন্দ প্রমূখ।

 

Exit mobile version