parbattanews

নাইক্ষ্যংছড়ির সীমান্তে বিজিবি অভিযানে ইয়াবাসহ আটক ৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে অভিযান চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১৩ জুন) বিকাল ৩টায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ভাল্লুক খাইয়া সীমান্তের ৪৮নং পিলারের শিলের ছড়া নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- রামু কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া গ্রামের মৃতৃ কালুর ছেলে আ. রহিম (৩০), ঠান্ডুর ছেলে বাবু (১৯) ও বড়জামছড়ি এলাকার মো. হাসের ছেলে শহিদুল ইসলাম (২২)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম নাইক্ষ্যংছড়ি সদরে ইউনিয়নের অভিযান চালায়। অভিযানে ভাল্লুক খাইয়া সীমান্তের ৪৮নং পিলারের শিলের ছড়া নামক এলাকায় ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়। এসময় তাদেরকে তল্লাশি চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন কমন্ডার ও অধিনায়ক লে. কর্নেল রেজাউল করিম জানান, অভিযানে ইয়াবাসহ ৩ জনকে আটক করে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিভিন্ন চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

Exit mobile version