parbattanews

নাইক্ষ্যংছড়ি আ.লীগের ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন

10921673_805296082874244_142663582_n

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :

নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গণতন্ত্রের বিজয় ও সংবিধান রক্ষা দিবস উপলক্ষে আনন্দ মিছিল, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের বর্ষপূর্তি পালিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ার) বিকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম ইকবাল এর নেতৃত্বে আওয়ামী লীগ ও অংগসংগঠনের একটি বর্ণাঢ্য মিছিল শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুদ্দিন মামুন শিমুল, বর্তমান সভাপতি চোচু মং মারমা প্রমুখ।

পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তসলিম ইকবাল চৌধুরী, কৃষকলীগ সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল লালু, সদর ইউপি চেয়ারম্যান আবু সৈয়দ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবদুস সাত্তার, যুবলীগ নেতা ও ইউপি সদস্য আলী হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি সাইফুদ্দিন মামুন শিমুল, ছাত্রলীগ নেতা মো: রিয়ান, মো: রাসেল, সবুজ, ছৈয়দ নুর, ইফাজ প্রমুখ।

Exit mobile version