parbattanews

নাইক্ষ্যংছড়ি উপজেলায় বেগম রোকেয়া দিবস পালিত

IMG_8670

উপজেলা প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি :

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় পরিষদ মিলনায়তনে আজ সোমবার সকাল ১১ টায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদা চৌধুরী ।

আলোচনা সভায় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিল সভাপতির বক্তব্যে বলেন, নারী সমাজকে জাগ্রত করার ক্ষেত্রে বেগম রোকেয়া বাঙ্গালী নারীর মাঝে চির সম্মানীয় হয়ে থাকবেন ।  আগামী প্রজন্মের নারী সামজকে বেগম রোকেয়ার দেখানো পথে এগিয়ে যাওয়ার জন্য আহবান জানান ।

প্রধান অতিথি বক্তব্যে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদা চৌধুরী বলেন, নারী নির্যাতন আমাদের সমাজের একটি ব্যাধি । নারী নির্যাতন প্রতিরোধে উপজেলা পর্যায়ে নারী নির্যাতন প্রতিরোধ সেল রয়েছে । উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক এই প্রতিরোধ সেলের কার্যক্রম পরিচালনা করা হয় । বর্তমান সরকার নারী উন্নয়ন ও নেতৃত্ব বান্ধব সরকার ।

সভায়  শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে অসমান্য অবদানের জন্য অলম্পিকে কারাতে স্বর্ণজয়ী বাইশারীর নতুন চাক পাড়ার মৃত আথুই চাক ও মেছিং চাকের বিশ বছর বয়সী কন্যা য়োনাই চাককে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। বর্তমানে য়োনাই চাক সেনাবাহিনীতে কারাতে শিক্ষক হিসেবে কর্মরত আছেন । এছাড়া সফল জননী হিসেবে বাইশারীর নারিচবুনিয়া মৃত মাস্টার বজল আহমদ এর স্ত্রী অবসর প্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মমতাজ বেগমকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয় । মমতাজ বেগম ৬ পুত্র ও ৩ কন্যা সন্তানের জননী । তার সব সন্তানই উচ্চ শিক্ষায় শিক্ষিত । সমাজ উন্নয়নে অসমান্য অবদানের জন্য নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘিলাতলী এলাকার মৃত বদরদ্দোজা সিকদার এর কন্যা এবং মুক্তিযোদ্ধা আবু নাঈমের স্ত্রী নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হামিদা চৌধুরীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয় ।

বিআরডিবি জুনিয়র অফিসার শাহ আলমের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,  উপজেলা কৃষি অফিসার আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ডা. ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা : সিরাজুল হক, নাইক্ষ্যংছড়ি সর : উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ উদ্দিন চৌধুরী, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাব সভাপতি নুরুল আলম সাঈদ, উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তফা কামাল লালু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চোচু মং মার্মা ।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মো :  ফিজানুর রহমান,  ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ছৈয়দ নুর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন,শিক্ষক মালেকুজ্জামান,উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদাসহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী,রাজনৈতিক নেতা-কর্মী,জন প্রতিনিধি, শিক্ষক, বালিকা, সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণ প্রমূখ ।

Exit mobile version