নাইক্ষ্যংছড়ি জোনের উদ্যোগে দুস্থ ও গরীব শীতার্ত জনসাধারণের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নিকুছড়ি, চাকঢালা, আশারতলী, জারুলিয়াছড়ি, ফুলতলী, ভালুখাইয়া বিওপি এবং ছাগলখাইয়া সিআইও ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ উপস্থিত ছিলেন। তারা দুস্থ ও শীতার্তদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের প্রয়োজন অনুযায়ী শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
জোনের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং ধীরে ধীরে নাইক্ষংছড়ির সকল দুস্থ ও শীতার্তদের কাছে শীতবস্ত্র বিতরণ করা হবে বলেও জোন কমান্ডারগণ জানান।
