parbattanews

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন ফরম নিলেন চেয়ারম্যন তসলিম

মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বর্তমান চেয়ারম্যন তসলিম ইকবাল চৌধুরী

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বর্তমান চেয়ারম্যন তসলিম ইকবাল চৌধুরী ও ছাত্র লীগ নেতা নুরুল আবছারসহ ৩ জন চেয়ারম্যন প্রার্থী।

সোমবার( ৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তারা। উপজেলা নির্বাচন অফিসার আবু ছালেহ জানান- সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তসলিম ইকবাল চৌধুরীসহ মোটা ৩জন চেয়ারম্যন প্রার্থী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: শফিউল্লাহ, সহসভাপতি আবু তাহের কোংপানী, জেলা পরিষদ সদস্য ক্যনুওয়ান চাক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ইমরান মেম্বার, ডা: সিরাজুল হকসহ উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগের বিপুর সংখ্যক নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, নাইক্ষ্যংছড়ি সদর, ঘুমধুম, সোনাইছড়িসহ ৩ ইউনিয়ন পরিষদের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

Exit mobile version