parbattanews

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ফরিদুল আলম

Foridul alam upm 6no word
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :
২২দিন পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হলো। ১৩ মার্চ বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় (স্থানীয় শাখার) ভারপ্রাপ্ত উপপরিচালক মো. আবু জাফর স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ অবসান ঘটে।

জেলা প্রশাসক কার্যালয়ের ১১৩ নং পত্রে উল্লেখ করা হয়- ১নং নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের ১নং প্যানেল চেয়ারম্যান মো. ফরিদুল আলম এর বিরুদ্ধে ৯ জন ইউপি সদস্য কর্তৃক আনীত অনাস্থা প্রস্তাব ইউনিয়ন পরিষদ আইন ৩৯ (১৫) ধারার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

উক্ত পত্র অনুযায়ী প্যানেল চেয়ারম্যান হিসেবে পরবর্তী দায়িত্ব পালন করে যেতে ফরিদুল আলমের আর কোন বাধা রইল না। এদিকে সোমবার প্যানেল চেয়ারম্যান মো. ফরিদুল আলম অপরাপর ইউপি সদস্যদের সাথে দায়িত্ব পালনের বিষয়ে সহযোগিতা চেয়ে মতবিনিময় করেছেন।

প্রসঙ্গত, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আবু সৈয়দ গত ২১ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করার পর পূর্বেকার গঠিত প্যানেল অনুযায়ী ৬নং ওয়ার্ডের মেম্বার মো. ফরিদুল আলম চেয়ারম্যানের দায়িত্ব পালন করার কথা। পরে পরিষদের সদস্যরা আপত্তি জানিয়ে অভিযোগ করায় পদটি নিয়ে জটিলতা দেখা দেয়।

Exit mobile version