নিজস্ব প্রতিবেদক:
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী এমপি বলেছেন, নারীর ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশ এখন রুল মডেল। আর এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে।
শুক্রবার কক্সবাজারে বেস্ট ভিজিডি ওয়েব বেইজড সফটওয়্যার এর মাধ্যমে ভিজিডি উপকারভোগীদের ডাটা অন্তর্ভূক্তি কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন।
স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী। এসময় জেলার ৭১ টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারাসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী ভিজিডি ডাটা বেইজ কার্যক্রমের উদ্বোধন করেন।