parbattanews

নিজের সম্মানির টাকা মেধাবী শিক্ষার্থীকে দিলেন নাইক্ষ্যংছড়ির ইউএনও

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকারিয়া নিজের প্রাপ্ত সম্মানির টাকা আর্থিক অনুদান হিসেবে প্রদান করলেন উপজেলার এক মেধাবী শিক্ষার্থীকে।

জানা যায়, সোমবার (১০ জুন) সকাল ১১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার তার কার্যালয়ে ইজিপিপি থেকে প্রাপ্ত সম্মানির ১০ হাজার টাকা মেধাবী শিক্ষার্থী আবদুল কাইয়ুমের হাতে তুলে দেন।

মেধাবী শিক্ষার্থী আবদুল কাইয়ুম নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজ থেকে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে। পরবর্তীতে প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা মেধাবী শিক্ষার্থী আবদুল কাইয়ুম প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হতে যাচ্ছে।

অনুদান প্রদানকালে নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, আবদুল কাইয়ুমের মতোই এগিয়ে যাক নাইক্ষ্যংছড়ির আগামীর প্রজন্ম।

তিনি আরো বলেন, আব্দুল কাইয়ুমকে এই সামান্য অনুদান প্রদান করতে পেরে নিজের কাছে খুব খুশি লাগছে এবং সকল শুভ আর কল্যাণের সাথে সব সময় তার পাশে আছে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ।

 

Exit mobile version