নির্বাচনকে সামনে রেখে বাঘাইহাট ব্যাটালিয়নের সচেতনতামূলক সভা


আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর উদ্যোগে দুর্গম সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্র ও পুশইন সম্পর্কে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর উদ্যোগে সীমান্তবর্তী দুর্গম জুপুইপাড়ায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে সচেতনতামূলক এ সভা করা হয়।
বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো.মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় সীমান্তবর্তী জুপুই বর্ডার অবজার্ভেশন পোস্ট (বিওপি)-এ কর্মরত নায়েব সুবেদার মোঃ দেলোয়ার হোসেন এ জনসচেতনতামূলক মতবিনিময় সভায় নেতৃত্ব দেন।
এসময় নির্বাচন সামনে রেখে সীমান্তবর্তী দুর্গম জুপুইপাড়া দিয়ে যাতে কোনো প্রকার অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং পুশইন সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য পাহাড়ি ব্যক্তিদের সঙ্গে জনসচেতনতামূলক সভা করেন।
এসময় স্থায়ী বাসিন্দারা অবৈধ অস্ত্র ও গোলাবারুদ এবং পুশইনের মতো ঘটনা প্রতিরোধে বিজিবিকে সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

















